০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘুমন্ত অবস্হায় মেয়েকে রেখে টাকা-পয়সা নিয়ে উধাও সৎ বাবা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

চলন্ত বাসে ঘুমন্ত অবস্থায় মেয়েকে রেখে টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে এক সৎ পিতা। অচেতন অবস্থায় মির্জাপুর উপজেলার বাশতৈল পশ্চিমপাড়া ধান ক্ষেত থেকে তাকে উদ্ধার করে বাঁশতৈল ফাঁড়ি পুলিশ। পরে তাকে অচেতন অবস্থায় মঙ্গলবার দুপুরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী ওই মেয়ের নাম রিফা আক্তার (২৫)। সৎ পিতার নাম আলমগীর হোসেন। বাড়ি গাইবান্ধা সদর উপজেলার শহরতলীতে।

ঘটনার বিবরনে প্রকাশ, ৫ বছর বয়সে রিফার মা মারা যান। মায়ের মৃত্যুর পর তার বাবা দুলাল দ্বিতীয় বিয়ে করেন। কিছু দিন যেতে না যেতেই রিফার বাবাও মারা যান। পরে তার সৎ মায়ের অন্যত্র বিয়ে হয়। সৎ পিতা মাতার অনাদর-অবহেলায় একদিন রিফা বাড়ি ছেড়ে গাজীপুরের টঙ্গি জামাইবাজার এলাকায় লতা ওয়াশিং ফ্যাক্টরিতে চাকুরী নেন। 

চাকুরীর পর তার সৎ পিতা তার সাথে যোগাযোগ রক্ষা করে চলতে থাকে। রিফা তার পিতা মাতার আদর স্নেহের আশায় প্রতিমাসে বেতনের একটা অংশ সৎ পিতার হাতে তুলে দেন। এমনিভাবে চলে প্রায় দশ বছর। এরই মধ্যে সৎ পিতা আলমগীরের দৃষ্টি পড়ে রিফার নামে থাকে তিন বিঘা জমির ওপর। ছলেবলে এই জমি আত্মসাতে ব্যর্থ হয়ে অবশেষে ভিন্ন কৌশল অবলম্বন করে ওই সৎ পিতা।

ঘটনার দিন গত সোমবার রাতে সৎ পিতা আলমগীর রিফাকে নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু চন্দ্রা থেকে লোকাল বাসে উঠলে রিফা এর কারণ জানতে চায়। হাটুভাঙ্গা এলাকায় তার এক বন্ধুর বাসায় রান্না করা হয়েছে। সেখানে খাওয়া-দাওয়া করে তার পর বাড়ি যাবে বলে তাকে জানানো হয়। 

এরই মধ্যে চলন্ত বাসে সৎ পিতা তাকে শশা এবং আমড়ার সাথে নেশা জাতীয় দ্রব্য খাওয়ান। একসময় সে বাসেই অচেতন হয়ে পড়ে। জ্ঞান ফিরে বুধবার দুপুরে রিফা দেখতে পায় সে কুমুদিনী হাসপাতালের বিছানায়। 

জ্ঞান ফিরে সে কিছু কিছু কথা বলতে পারে বলে মহিলা মেডিনি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. সীমান্ত জানিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন রিফা কাপা কাপা কন্ঠে বলেন একটু আদর স্নেহের আশায় বাবাকে টাকা দিয়েছি। তবু তা মেলেনি।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, রিফার নামে থাকা তিন বিঘা জমি আত্মসাত করার জন্যই যেকোন উপায়ে রিফাকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে সৎ পিতা এই পন্থা অবলম্বন করেছে। রিফা সুস্থ হলেই ওই সৎ পিতার বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি