০৯:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অপহৃত উদ্ধার

অস্ত্রসহ ৩ অপহরনকারী আটক

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬ | | ৬২৯
, টাঙ্গাইল :

মুক্তিপনের টাকা নিতে এসে তিন অপরহরনকারী টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী তৈরী সেভেন পয়েন্ট ছিক্সটু পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকার সিরাজ খান ড্রাইভারের বাড়ির পাশে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের একটি দল অপহৃত পরিবারের সদস্য সেজে গিয়ে সেখানে থেকে অপহরনকারীদের আটক করে।

আটককৃত অপহরনকারীরা হলেন, সদর উপজেলার আশেকপুর গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে আঃ মজিদ (২৭), মৃত হাছান আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৮) ও কালিহাতী উপজেলার মোঃ হাফিজ আলীর ছেলে মোঃ জয়নাল আবেদীন (৩০)।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু জানান, গত ২৬ ডিসেম্বর দুপুরে শহরের রাবনা বাইপাস এলাকা থেকে অস্ত্রের মুখে কালিহাতী উপজেলার সিঙ্গুরীয়া গ্রামের রফিকুল ইসলামকে অপহরন করে নিয়ে যায় অপহরনকারীরা। এরপর থেকেই অপহরনকারীরা রফিকুল ইসলামের পরিবারের কাছে ৫লাখ টাকা মুক্তিপন দাবি করে আসছিল।

পরে রফিকুলের পরিবার বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানালে ডিবি পুলিশের একটি দল পরিবারের সদস্য হয়ে অপহরনকারীদের কথা মত ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাদের অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয়।

এসময় অপহৃতকেও উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরেই অপহরন ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি