১০:৩০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বি.বি বালক উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৪ এর ২৫ বছর পূর্তি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল বিন্দু বাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 

শুক্রবার সকালে বিন্দু বাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও কেক কেটে এ কর্মসূচির শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদের আলী, সুধীর, পন্ডিত ও মোসলেম উদ্দিন স্যারসহ এসএসসি ৯৪ এর শিক্ষার্থীরা। 

উদ্বোধন শেষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সমবেত হয়। এরই মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।

এসএসসি ৯৪ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবারবর্গ নিয়ে মধ্যাহ্নভোজ শেষে রয়েছে শিশু ও পরিবারবর্গের নানা ধরণের খেলা। বিকেলে র‌্যাফেল ড্র। সন্ধ্যায় অনুষ্ঠানের শেষ পর্বে রয়েছে দেশের প্রখ্যাত মিউজিক্যাল ব্যান্ডদল চিরকুট ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির আহ্বায়ক আশরাফ হোসেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি