১০:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হারপিক খেয়ে সাংবাদিকের স্ত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে হারপিক খেয়ে সাংবাদিকের স্ত্রী আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে নিহত রুবি সুলতানা (৪০) টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক কালের স্রোত পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেফাজুর রহমানের স্ত্রী। 

নিহত রুবি সুলতানা (৪০) দেলদুয়ার উপজেলার বোয়ালজান গ্রামের আব্দুস সামাদের মেয়ে ও দুই ছেলে সন্তানের জননী। এছাড়াও তিনি দৈনিক কালের স্রোত পত্রিকার উপ-সম্পাদক ছিলেন।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম সজীব বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে হারপিক খেয়ে গুরুতর আহত অবস্থায় রুবি সুলতানাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি