০৭:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিড়ি শ্রমিক ফেডারেশনের মানবববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রধানমন্ত্রীকে তামাক পণ্য নিষিদ্ধের জন্য বিশিষ্ট নাগরিকগণের চিঠি ও সাবের হোসেন চৌধুরী বিড়ি উৎপাদন আর বিক্রয় বন্ধের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীকে পাঠানো চিঠির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশ টাঙ্গাইল জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন জেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ। 

বক্তারা বলেন, বিড়ি শিল্প বন্ধের আগে বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিড়িতে কোন শুল্ক বৃদ্ধি করা যাবে না। সপ্তাহে ছয়দিন বিড়ি বানানোর কাজ দিতে হবে। সাবের হোসেন চৌধুরীর বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে স্বাস্থ্যমন্ত্রীকে দেয়া চিঠি প্রত্যাহার করতে হবে। সিগারেটের উপর পক্ষপাতিত্ব মূলক শুল্কনীতি বন্ধ করতে হবে। ব্রিটিশ টোব্যাকোসহ সিগারেট কোম্পানীগুলোর প্রতি আনরুকুল্য প্রদর্শন বন্ধ করতে হবে। ধুমপান বন্ধ করতে হলে আগে সিগারেট বন্ধ করে পরে বিড়ি বন্ধ করার দাবি জানান বক্তারা। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি