০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে বাল্যবিয়ের দায়ে দুই পরিবারকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে দুই ছাত্রীর বাল্যবিয়ের দায়ে তাদের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। 

জানা যায়, উপজেলার রাশড়া চকপাড়া এলাকার সোনা মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে সুবর্ণা আক্তার (১৬)কে রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে বাল্যবিয়ে দিচ্ছে এমন খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ওই বাড়িতে উপস্থিত হন। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিয়ের কাজ সম্পন্ন করে বরপক্ষ ওই ছাত্রীকে নিয়ে বাড়ি ত্যাগ করে। পরে ওই ছাত্রীর পরিবারকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। 

অপরদিকে  শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার যৌতুকী গ্রামের আলেক খানের ৯ নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বাল্যবিয়ে দেয়া হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছাত্রীর পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।   

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার বলেন, ‘কনের বাড়িতে পৌঁছানোর আগেই বিয়ের কাজ সম্পন্ন করে তাকে নিয়ে বরের বাড়িতে চলে যায়। পৃথক দুটি ঘটনায় কনের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি