০৮:০০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় আক্রান্ত নারীকে অভয় দিলেন ওসি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক নারী পোশাকশ্রমিক। এরপর থেকেই তাঁদের বাড়ি লকডাউন। পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। বাড়ির সবাই ভুগছেন আতঙ্কে। গ্রামের মানুষও পরিবারটির প্রতি নেতিবাচক মনোভাব দেখাচ্ছে। এ পরিস্থিতিতে থানার ওসি তাঁদের শুভেচ্ছাবার্তা পাঠিয়ে অভয় দিলেন। শুভেচ্ছাবার্তায় তিনি লিখলেন, ‘ভয় নয়, সবাই মিলে করোনাকে করব জয়।’

নারীর পরিবারটিকে ওসি শুধু শুভেচ্ছাবার্তাই পাঠাননি; তাঁদের মনোবল অটুট রাখতে পাঠিয়েছেন এক সপ্তাহের খাদ্যসামগ্রীও।

ঘটনাটি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। উপজেলার ওই নারী ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ১৯ এপ্রিল তিনি গোপালপুরের একটি গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে ২৩ এপ্রিল রাতে পরীক্ষায় তাঁর করোনা–আক্রান্তের বিষয়টি শনাক্ত হয়। পরদিন সকালে তাঁর বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। আক্রান্ত নারী বাড়িতেই রয়েছেন। তাঁকে ঘিরে আতঙ্কে আছে পুরো পরিবার। গ্রামের মানুষও নেতিবাচক মনোভাব পোষণ করছে পরিবারটির প্রতি।

গোপালপুর থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান ওই নারীর পরিবারের জন্য ইফতারসামগ্রী, ফলমূল ও সাত দিনের খাদ্যসামগ্রী পাঠান। থানার একজন কর্মকর্তা এসব সামগ্রী এবং শুভেচ্ছাবার্তা সোমবার বিকেলে ওই পরিবারের কাছে পৌঁছে দেন।

ওসি মুস্তাফিজুর রহমান জানান, পরিবারটি আতঙ্কে আছে। তাই তাদের মনোবল ধরে রাখতে ইফতারি ও খাদ্যসামগ্রী পাঠিয়েছেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত পরিবারের প্রতি এলাকার মানুষ যাতে নেতিবাচক মনোভাব বা আচরণ প্রকাশ না করেন, এ জন্য তিনি শুভেচ্ছাবার্তায় লেখেন, ‘ভয় নয়, সবাই মিলে করোনাকে করব জয়।’খবর,প্রথম আলো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি