১০:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নৌকা ডুবিতে কলেজ ছাত্রী নিখোঁজ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মির্জাপুরে নৌকা ডুবিতে নিলিমা লস্কর (১৭) নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে। এছাড়া এঘটানায় ৬শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত বিপাশা লস্কর নামে এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
রোববার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের ধলেশ্বরী শাখা এলামজানী নদীর নাগরপাড়া খেয়াঘাটে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ নিলিমা লস্কর নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী বলে জানা গেছে। সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আলম লস্করের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীরা জানান, দুপুরে কলেজ ছুটির পর এক শিক্ষকসহ ৩০/৩২ জন শিক্ষার্থী নৌকাযোগে ওই নদীর পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাতরিয়ে তীরে উঠতে পারলেও নিলিমা লস্কর নিখোঁজ হন। 

আহতদের মধ্যে গুরুতর আহত বিপাশা লস্কর নামে এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়িও একই গ্রামে বলে জানা গেছে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও সন্ধায় এ রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত নিখোঁজ ছাত্রীর সন্ধান মিলেনি বলে কলেজ অধ্যক্ষ  ইমাম হোসেন মো. ফারুক জানিয়েছেন।  

মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আরিফুর রহমান নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি