০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি এবং পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান স্বাক্ষরিত প্যাডে এই তিন ইউনিটের কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটিতে সেতাব মাহমুদকে আগামী তিন মাসের জন্য উপজেলা ছাত্রলীগের আহবায়ক করা হয়েছে। এছাড়া সাতজন যুগ্ম আহবায়ক  ও ৪১ জনকে সদস্য করা হয়েছে। সাত যুগ্ম আহবায়ক হলেন শেখ আবদুল্লাহ আল ফাহাদ, ওয়াকিল আহমেদ, শাফি আহমেদ সিমান্ত, মারুফ রহমান, জিহাদ হাসান, শুভ আহমেদ, মো. ফয়সাল সিকদার। 

একই দিন অপর স্বাক্ষরিত দুই প্যাডে আগামী এক বছরের মেয়াদের জন্য মির্জাপুর পৌর কমিটিতে শামীম ওসমান শিশিরকে সভাপতি ও আতিকুল ইসলাম আতিককে সাধারণ সম্পাদক এবং শাহরিয়া নাহিদকে সভাপতি ও সায়মন ইসলাম ইফতিকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানের সঙ্গে কথা হলে সেতাব মাহমুদকে আহবায়ক ও সাতজনকে যুগ্ম আহবায়ককে তিন মাস মেয়াদী উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ও এক বছর মেয়াদী পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের নাম ঘোষণার কথা স্বীকার করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি