১০:১৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২ যুবকের বিরুদ্ধে মামলা

প্রবাসীর স্ত্রী’র আপত্তিকর ছবি ফেসবুকে দিয়ে টাকা দাবি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে এক সৌদি প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে গত ২০ সেপ্টেম্বর ভূক্তভোগী ওই গৃহবধূ (২১) বাদি হয়ে বাসাইল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। 

এ মামলার আসামিরা হলেন- বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রামের খলিল মিয়ার ছেলে হাসান মিয়া (২৫) ও একই এলাকার মৃত নাছির খানের ছেলে স¤্রাট খান (২৬)। 

মামলা ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ওই গৃহবধূর মোবাইল নষ্ট হওয়ায় তিনি সম্প্রতি পাশের বাড়ির হাসান নামের এক যুবকের কাছে মোবাইলটি ঠিক করতে দেন। এরপর হাসান মোবাইলটি বাসাইল বাজারে নিয়ে ঠিক করে। এসময় ওই গৃহবধূর মোবাইলে থাকা প্রবাসী স্বামীর সঙ্গে তার ব্যক্তিগত ছবিগুলো তাকে না জানিয়ে কৌশলে হাসান অন্য মোবাইলে নেয়। এর কিছুদিন পর হাসান ও একই এলাকার স¤্রাট মিলে ওই গৃহবধূকে তার আপত্তিকর ছবি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দেয়ায় হাসান ও স¤্রাট ওই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।   

ভূক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘হাসানের কাছে আমার মোবাইলটি ঠিক করতে দিয়েছিলাম। তখন হাসান আমার মোবাইলে থাকা স্বামীর সঙ্গে ব্যক্তিগত ছবি তার মোবাইলে নেয়। এরপর হাসান ও স¤্রাট মিলে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তারা আমার ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। মামলা না করতে তারা আমাকে হুমকিও দিয়েছে।’

বাসাইল থানার এসআই আলতাব হোসেন বলেন, ‘এঘটনায় দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ ওই গৃহবধূর ব্যক্তিগত ছবি এখন ফেসবুকে নেই বলেও তিনি জানান।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি