১০:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর থেকে এক কেজি গাঁজাসহ মো: শাহীন সিকদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (উত্তর)।

আজ মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর নির্দেশনায় গোয়েন্দা পুলিশ (উত্তর) এর অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেনের নেতৃত্বে উপজেলার তেলিনা উত্তর পাড়া তেমাথা সড়ক থেকে মাদক ব্যবসায়ী মো: শাহীন সিকদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাদা পলিথিনে কষ্টিব মোড়ানো এক পোটলায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। শাহীন সিকদার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বাল্লুকবেড় এলাকার মো: হোসেন শিকদারের ছেলে।

বিশেষ অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) এসআই  রাইজ উদ্দিন, মো: নূরুজ্জামান, এএসআই সুমন চৌধুরী, আবু হাশেম, কনস্টেবল মফিজুর রহমান, ইমরুল হাসান ও ফয়জুর রহমান।

এ বিষয়ে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি