০৮:১২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আনোয়ারুল করিম আজাদ নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। 

রোববার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) পুষ্টকামুরী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ঘুগী গ্রামে। সে গত বছর অগ্রণী ব্যাংক মির্জাপুর সদর শাখা হতে অবসরে যান। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সদরে আসছিলেন ওই কর্মকর্তা। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি