০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আইনজীবি হত্যার অভিযোগে গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৫ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে অ্যাডভোকেট বার সমিতির প্রবীন আইনজীবি বীর মুক্তিযোদ্ধা এবং কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা মিঞা মো. হাসান আলী রেজাকে হত্যার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। রোববার সন্ধায় শহরের বটতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল শহরের মুসলিম পাড়ার মহাদেবের ছেলে তপন (৫০) ও তপনের ছেলে তন্ময় (১৮)। 

সোমবার (১৫ জুলাই) গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরা সুলতানা ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, রোববার (১৪জুলাই) সন্ধ্যায় শহরের বটতলা থেকে অভিযুক্তদের আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, ৮ জুলাই সোমবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টায় তিনি বাসা থেকে বের হয়ে যান আর ফিরে আসেননি। তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া না গেলে টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি