১০:২৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মানুষকে ঘরে রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নাগরপুর উপজেলা প্রশাসন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনার সংক্রমন রোধে এবং মানুষকে ঘরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নাগরপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম মানুষকে ঘরে ফেরাতে হ্যান্ডমাইক নিয়ে বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে সচেতনতামূলক নির্দেশ দিচ্ছেন।  

নাগরপুর উপজেলা প্রশাসন করোনার সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেয়। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে বের না হয় সে অনুরোধ জানানো হয়। অতি দরিদ্ররা দল বেঁধে সাহায্যের আশায় বসে পড়ছেন মোড়ে মোড়ে। 

মানুষকে ঘরে রাখতে পারাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নাগরপুর উপজেলা প্রশাসনের জন্য। বুধবার (১ লাএপ্রিল) সকালে উপজেলা সদরের সাপ্তাহিক হাট বসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাটে গিয়ে জনসাধারনকে সচেতন করেন এবং সকলকে ভীড় এড়িয়ে দ্রুত হাটত্যাগের পরামর্শ দেন। 

এ সময় তিনি বলেন, প্রথমদিন থেকে জনগনগনকে সচেতন করে ঘরে রাখার চেষ্টা করছি। প্রশাসনের পাশাপাশি জনগনগনকেও সহযোগিতা করতে হবে। তবেই এ দূর্যোগ কাটিয়ে উঠা সম্ভব। এখন উপজেলার সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে গেছে। সাধারণ ছুটির প্রথম দুদিন উপজেলাবাসী বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। দিন যত গড়াচ্ছে, ততই এ সতর্কতায় ঢিলে ভাব বাড়ছে। এখন তেমনে ই হচ্ছেনা প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কোন লকডাউন চলছে নাগরপুর উপজেলায়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি