১১:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা মুক্তির মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। 

পরে প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুজিবনগর সরকারের প্রয়াত সকল সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা মিলনায়তনে ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক অধ্যক্ষ শাহআলম মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো.ফরহাদ আলী প্রমূখ। 

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিবনগর সরকারের ভূমিকা নিয়ে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি