০৯:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। 

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা স্মারক ৭১ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করা হয়। নাগরপুর উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর যথাক্রমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, নাগরপুর থানাপুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও নাগরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অফিসার জিএম ফুয়াদ মিয়া এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন,কৃষি অফিসার ইমরান হোসাইন শাকিল,প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী কান্ত সাহা প্রমুখ। 

এ সময় বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি