০৭:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূয়া সেনা সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বঙ্গবন্ধুসেতু পূর্ব পাথাইলকান্দি বাজার থেকে ভূয়া এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। সে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামের মৃত অতুল চন্দ্র কর্মকারের ছেলে রিপন চন্দ্র কর্মকার (৩২)। 

বৃহস্পতিবার রাতে তাকে ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি বাজার থেকে আটক করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ। 

বঙ্গবন্ধুসেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, রিপন কর্মকার পাথাইলকান্দি বাজারে একাধিক ওষুধের দোকানে ইউনিফর্ম পড়ে সেনা সদস্যের পরিচয় দিয়ে টাকা দাবী করেন। পরে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে বিভিন্ন প্রশ্ন করলে সে সদুত্তর দিতে না পারায় তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।

ওসি আরো জানান, সে চাটখিল থানার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীর পরিচয় দিয়ে এই কাজ করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে তাকে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি