০৯:০৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ 

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে জেলা প্রশাসককে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। একই নির্দেশ দেওয়া হয়েছে বগুড়া, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলার জন্যও।

সোমবার এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন যে পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে অবৈধ ইটভাটার তালিকা তৈরি করে দাখিল করতে বলা হয়েছে।

ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর অধীনে চার জেলার অবৈধ ইটভাটা বন্ধে তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা তাদের কাছে চার সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা স্থাপন করা যাবে না- এমন বিধান থাকা সত্ত্বেও সারাদেশে এগুলোর বিস্তার অব্যাহত রয়েছে। এ বিষয়ে এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে ৬ নভেম্বর রিটটি দাখিল করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি