০৭:৪৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জননেত্রী শেখ হাসিনা পরিষদের নয়া কমিটি অনুমোদিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

জননেত্রী শেখ হাসিনা পরিষদের টাঙ্গাইল জেলার ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় কমিটি ওই অনুমোদন দেয়। নয়া কমিটিতে খন্দকার মোখলেছুর রহমান ওরফে মনি খন্দকারকে সভাপতি ও মো. সেলিম তরফদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর এক সাধারণ সভায় টাঙ্গাইল জেলার নতুন কমিটি গঠন করা হয়। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) গত ১ অক্টোবর ওই কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন। পরে কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিকতা শেষে ৯ অক্টোবর ওই কমিটি চূড়ান্ত অনুমোদন লাভ করে।

নয়া কমিটিতে অ্যাডভোকেট রেজাউল করিম বাদশাকে কার্যকরি সভাপতি মনোনীত করা হয়।

এছাড়া নয় জন সহ-সভাপতি, সাত জন যুগ্ম-সম্পাদক, চার জন সাংগঠনিক সম্পাদক, দুইজন সহ-সাংগঠনিক সম্পাদক এবং ১০জন কার্যকরী সদস্য সহ ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি