১০:৪০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিক শাহীনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মাহবুবুর রহমান | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ ডিসেম্বর ২০১৬ | | ৭৬৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এহসানুল হক শাহীন এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের পলাশতলীর নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী আহাদ, বিশিষ্ট রাজনীতিবীদ মুরাদ সিদ্দিকী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এর সাধারন সম্পাদক খান আহমেদ শুভ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার সংস্থার টাঙ্গাইল জেলার সাধারন সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল শিক্ষা প্রকৌশল এর সহকারী প্রকৌশলী মীর মোহাম্মদ আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট ফরিদুজ্জামান খান প্রমুখ।

এছাড়া দোয়া মাহফিলে টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন অনলাইন, ইলেকট্রন্কিস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এহসানুল হক শাহীন বেসরকারী টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক আমাদের সময় পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি, টাঙ্গাইল প্রেসক্লাব, টেলিভিশন রিপোর্টার্স ফোরাম ও টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ণ সংস্থার মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি