০৬:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু এক সুতোয় গাঁথা - একাব্বর হোসেন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু এক সুতোয় গাঁথা। 

বুধবার সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বঙ্গবন্ধু বইমেলা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান শামীম আক্তার শিফা, আজাহারুল ইসলাম, যুবলীগ নেতা শামীম আল মামুন প্রমুখ। 

সভায় ২১ ফেব্রুয়ারি থেকে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলার আয়োজনের সিদ্ধান্ত হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রেসক্লাবের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি