১০:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

একরাতে ২ ব্যক্তি আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে মিনারুল ইসলাম (৩৩) ও আজহার আলী (৫৫) নামে দুই ব্যাক্তি বিষপানে ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। 

সোমবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনুটিয়া ও উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া গ্রামে এ পৃথক দুটি আত্মহত্যার ঘটনা ঘটে।

ফাঁস দিয়ে আত্মহত্যাকারী মিনারুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ভাদরাকতা গ্রামের আবুল হোসেনের ছেলে। অন্যদিকে বিষপানে আত্মহত্যাকারী আজহার আলী মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া গ্রামের মৃত রাজ আলীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার গুনুটিয়া চাটাইকলে কর্মরত মিনারুল সোমবার রাতে ওই গ্রামের শিরিয়া বেগমের বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে এলাকাবাসী গাছের সঙ্গে তার মরদেহ জুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করেন।

অন্যদিকে এ উপজেলা মৈশামুড়া গ্রামের আজাহার আলী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় অসহ্য হয়ে রাতে সকলের অজান্তে বিষপান করে। অসুস্থ অবস্থায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) মিজান ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, আবেদনের প্রেক্ষিতে আজহারের মরদেহ বিনা ময়না তদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি