০৭:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

খালেদার নিরবুদ্ধিতায় নির্বাচনকালীন সরকারে থাকছে না বিএনপি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ মার্চ ২০১৮ | | ১৩৯
, টাঙ্গাইল :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি যদি একটি নির্বাচিত পার্টি হত, তাহলে তাদেরও প্রতিনিধি নির্বাচনকালীন সরকারে প্রতিনিধিত্ব করতে পারত। কিন্তু খালেদা জিয়ার নিরবুদ্ধির জন্য নির্বাচনে না আসায়, এরা থাকতে পারবে না। আমার বিশ^াস আসছে নির্বাচনের আগেই আমাদের কেবিনেট ভেঙ্গে দেওয়া হবে।

নির্বাচনকালীন সরকারের কাঠামোতে অন্যান্য দলের নির্বাচিতরা থাকবে।

শনিবার টাঙ্গাইলের মির্জাপুর ভারতেশ্বরী হোমসে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি ভারতেশ^রী হোমসের শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, বঙ্গবন্ধু কখনো মাথানত করেনি। কারণ তিনি জানতেন, বিশ্বাস করতেন মানুষ তার সাথে আছে। তাই তোমাদের কারও কাছে মাথানত করা ঠিক হবে না।

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জবিত হতে, তার জীবনি নিয়ে লেখা বই বেশি বেশি পড়তে হবে। তাহলে হয়তো তোমরা বঙ্গবন্ধু না হতে পারলেও তার আদর্শের সৈনিক হতে পারবে।

কুমুদিনী ট্রাষ্টের পরিচালক শ্রীমতি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর বোন জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য মোঃ একাব্বর হোসেন, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অধ্যক্ষ প্রতিভা মুৎসুদ্ধি, কুমুদিনী ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি