০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা : বাজার ব্যবস্থাপনায় র‌্যাবের অভিনব উদ্যেগ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল শহরের বাজারগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শনিবার (১১ এপ্রিল) অভিনব ও কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-১২।

বাজারে প্রবেশ ও বের হওয়া এবং বাজার সদাই করতে জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতে র‌্যাব বাজারে দাগ কেটে দিয়েছে। দাগের ভেতরে থেকে সহজেই হাটাচলা ও বাজার সদাই করা যায়। এছাড়া বাজারে ঢুকতে ও বের হতে সবাইকে হাত ধোয়া ও জীবাণুনাশক স্প্রে বাধ্যতামূলক করা হয়েছে। এতে বাজারে আসা লোকজনের মধ্যে সচেতনতা বাড়ছে। অনেকেই স্বইচ্ছায় র‌্যাবের ওই পদক্ষেপকে স্বাগত জানিয়ে পরিচ্ছন্ন হয়ে বাজার করে বাড়ি ফিরছেন।

র‌্যাব- ১২’র সিপিসি-৩’র কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে হাট-বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা প্রায় অসাধ্য হয়ে পড়েছিল। নানা পদক্ষেপ নেয়ার পরও জনসাধারণকে সামাজিক দূরত্বের আওতায় আনা যাচ্ছিল না। এমতাবস্থায় র‌্যাবের নিজস্ব উদ্যোগে বাজারে দাগ কাটা এবং জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা গ্রহন করা হয়। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে। টাঙ্গাইল জেলার সব বাজারে পর্যায়ক্রমে চালু করা হবে বলেও জানান তিনি। 

নয়া বাজার ব্যবস্থাপনা পরিদর্শন করে টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন র‌্যাবের প্রশংসা করে বলেন, র‌্যাব একটি ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করেছে, যা জনসাধারণের মাঝে প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। আশাকরি, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলার সব বাজারে দ্রæত এ পদ্ধতি চালু হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি