০৯:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ওয়ার্ড আ’লীগের সম্পাদকসহ ৫ জুয়ারী আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ নভেম্বর ২০১৭ | | ৮৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে জুয়া খেলার সময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদকসহ পাঁচ জুয়ারীকে আটক করেছে ভ‚ঞাপুর থানা পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার অলোয়া ইউনিয়নের কাগমারী পাড়া এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃত হলেন, উপজেলার অলোয়া ইউনিয়নের কাগমারীপাড়া ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম মাহমুদুল হাসান বাবলুু, কাগমারী গ্রামের রমজান, আরফান, শাহআলম ও আব্বাছ।

স্থানীয়রা জানান, আটককৃত আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদ হত্যাকান্ডের পর বেশকিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি ফরিদ হত্যার ঘটনায় হাজতে থাকা আসামীরা জামিনে বের হওয়ার পর তাকেও এলাকায় দেখা যাচ্ছে।

ভ‚ঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম কাউছার চৌধুরী সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের শনিবার টাঙ্গাইল কোর্টহাজতে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি