১১:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন এমপি টিটু

মাসুদ রানা,নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন তিনি। তিনি এসময় প্রায় ৩০০ দুস্থ্য ও শীতার্ত পরিবারের হাতে কম্বল তুলে দেন। 

কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত শীতার্ত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকার দুস্থ্য ও অসহায় মানুষের পাশে আছে। বর্তমানে সারাদেশে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ চলছে। শীতে সবচেয়ে বিপদে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। তাদের দুঃখ ও দুর্দশা লাঘবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাদঁ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বকর ছিদ্দিকী, ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, মো. দাউদুল ইসলাম দাউদ, মো. কামরুজ্জামান মনি, মো. শওকত হোসেন, ছিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমূখ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি