১০:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুর থানা হেফাজতে থাকা শিশুটি কার?

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭ | | ২৬৩
মধুপুর থানা হেফাজতে থাকা শিশু সাকিব। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে একটি শিশু পাওয়া গেছে। বর্তমানে তাকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

জানা যায়, মধুপুর বাসস্ট্যান্ড থেকে কতিপয় লোক শিশুটিকে ৯ অক্টোবর মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সেই থেকে গত পাঁচ দিন ধরে মধুপুর থানা পুলিশের হেফাজতে আছে শিশুটি।

মধুপুর থানার ফেইসবুক পেইজে ছেলেটির ছবি দিয়ে পোস্ট দেয়া হয়েছে শুরুতেই। কিন্তু কেউ তার খোঁজ নিতে আসেননি। শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছে থানা প্রশাসন।

বুধবার (১১ অক্টেবর) বিকেলে থানায় গিয়ে কথা হয় শিশুটির সাথে। ১০/১২ বছরের ওই শিশুটি নিজের নাম সাকিব। তার বাবার নাম সহিদ ও মায়ের নাম ফারহানা বলে শিশুটি জানিয়েছে। তবে তার ঠিকানা মধুপুর বললেও সুনির্দিষ্ট করে জায়গার কথা বলতে পারছে না শিশুটি।

তার মা ও বাবা কেউ নেই বলে জানায় সাকিব। বাবা পেশায় দর্জি ছিলেন। অসুখ হয়ে বাবা ও গাড়ির চাপায় পড়ে মা মারা গেছেন।

সে একটি ছোট গাড়িতে হেলপার ছিলো বলে জানালেও গাড়ির ড্রাইভার বা গাড়িটি কোন রোডে চলাচল হতো তার কিছুই মনে নেই তার।

ভাই বোন, চাচা, দাদা কারও নাম স্মৃতিতে নেই শিশুটির।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম এ বিষয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি