০৮:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্ত্রী ফিরে না আসায় মির্জাপুরে স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বাপের বাড়ি থেকে স্ত্রী ফিরে না আসায় স্বামী হাকিম মিয়া (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। 

বুধবার রাতে উপজেলা সদরের মির্জাপুর মহিলা কলেজ পাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত হাকিম মিয়া উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের ফটু মিয়ার ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পেশায় অটোরিক্সা চালক হাকিম মিয়া তার স্ত্রীকে নিয়ে উপজেলা সদরের মির্জাপুর মহিলা কলেজপাড়ার আনিছ মাষ্টারের বাসার দ্বিতীয় তলা ভাড়া নিয়ে বসবাস করতেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির পর গত সপ্তাহে তার স্ত্রী বাপের বাড়ি গাইবান্ধায় চলে যান। অটোরিক্সা বিক্রি করে দুই দিন আগে হাকিম মিয়া স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়ি গাইবান্ধায় যান। কিন্ত অভিমানি স্ত্রী স্বামীর সঙ্গে ফিরে না আসায় মনে কষ্ট নিয়ে ভাড়া বাসায় ফিরে আসেন। 

বুধবার রাতে হাকিম তার বাবা, মা ও ভাইকে ফোন করে জানায় সে আত্মহত্যা করবে। পরে তারা ওই রাতেই ভাড়া বাসায় আসলেও বাসার কলাবসেভল গেইট বন্ধ থাকায় তা খুলতে পারেননি। পরে পুলিশে খবর দিলে রাত আড়াইটার দিকে পুলিশ এসে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান বলে হাকিমের মামাতো ভাই হবুল্লাহ জানিয়েছেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।    

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি