০৯:০০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিশ্ব শিশু শ্রম দিবসে চেক প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

‘প্রজন্মের জন্য নিরাপত্তা ও স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিশু শ্রম দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের উপ-সচিব টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল। 

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর টাঙ্গাইলের উপ-মহাপরিচালক মো. বুলবুল আহমেদ এর সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক তরুন ইউসুফ এবং এসএসএস এর প্রকল্প সমন্বয়কারী জোবায়ের আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী মহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন। 

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার পর জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

সভা শেষে মৃত শ্রমিকের পরিবারের জন্য, অসুস্থ শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের সন্তানের শিক্ষা সহায়তা এই তিন ক্যাটাগরিতে নগদ চেক প্রদান করা হয়। শ্রম কল্যাণ মন্ত্রণালয় সংস্থার অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৭ জনকে মোট ৯ লক্ষ ৬৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি