১০:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অপহৃত সিনহা সুনামগঞ্জে উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ অক্টোবর ২০১৭ | | ১৫৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে সিনহা নামের তিন বছরের শিশু অপহৃত হওয়ার ৩৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

রোববার রাত ১১টার দিকে ওই শিশুটিকে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ভারতের সীমান্তবর্তী গন্ধিরগাঁও গুচ্ছগ্রাম থেকে উদ্ধার করে সখীপুর থানা-পুলিশ।

পুলিশ পাচারকারী সন্দেহে ওই শিশুর নানার বাড়ির পোলট্রি খামারের কর্মচারী আল আমিন (২৭) ও তাঁর বন্ধু সাইফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিন বেলা ১১টার দিকে পাশের বাজারে চুল কাটানোর কথা বলে শিশুটিকে নিয়ে উধাও হয় আল আমিন। পরে আল আমিনের বন্ধু সাইফুলকে আটক করে পুলিশে দেওয়া হয়। শিশুটির চাচা রেজাউল করিম বাদী হয়ে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম জানান, আল আমিনের মুঠোফোন ট্র্যাক করে রাতেই সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার মধ্যনগর থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু পাচারকারী সন্দেহে আল আমিন ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি