০৮:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কালিহাতীতে খাদ্য বিতরণ 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

"খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন" প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ যথাযথভাবে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে এতিম ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২৫ জন দুস্থদের মাঝে প্রত্যেককে - ২ কেজি করে পোলাও চাল, ১ কেজি করে মুগের ডাল, ১ লিটার করে তেল, ১ কেজি করে পেঁয়াজ, ২ কেজি করে আলু, ১ কেজি করে চিনি, ১ কেজি করে ছোলা এবং কালিহাতী ইসলামীয়া এতিমখানায় ৬ কেজি উন্নতমানের পোলাও চাল, ৫ কেজি গরুর গোশত, ১০ কেজি মুরগির গোশত, ৩ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ৩ লিটার তেল, ৩ কেজি চিনি, ৫ প্যাকেট সেমাই, ৫ কেজি দুধ, ২ কেজি ছোলা, ২ কেজি আঙ্গুর, ২ কেজি আপেল, ২ কেজি মালটা ও ২ কেজি খেজুর বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

পরে আরও ২০০ জনের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি