০৭:৫৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্ট্যাম্প লিখে বাল্যবিয়ে , ৪ জনের জেল-জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে স্ট্যাম্পে লিখে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে ৪ জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ সাজা দেন। 

জানা যায়, সম্প্রতি উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামের আবদুস সাত্তারের ছেলে নাসির উদ্দিনের সঙ্গে একই গ্রামের জামাল তালুকদারের দশম শ্রেনিতে পড়ুয়া মেয়েকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে (নিবন্ধন) বিয়ে দেওয়া হয়। বর নাসির উদ্দিনও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ কারণে স্ট্যাম্প লেখক ও ঘোনারচালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রুবেল মন্ডলকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। 

এছাড়াও বিয়ে পড়ানোর অপরাধে স্থানীয় মৌলভী আবুল কালাম ও বর-কনের মাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বর ও কনেকে গাজীপুর কিশোর-কিশোরি উন্নয়ন কেন্দ্র পাঠানো হয়েছে। 

তথ্য নিশ্চিত করেছেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি