১০:২৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাথার খুলি ও খন্ড খন্ড হাড় উদ্ধার, মামলা করলেন নিখোঁজ শিশুর শর্মিলার বাবা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

ভূঞাপুরে বস্তা থেকে পাওয়া এক শিশুর মাথার খুলি ও মরদেহের পচে যাওয়া কিছু মাংসের টুকরো এবং খন্ড খন্ড হাড়গোড় উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (০৪ জুন) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বিষয়টি জানিয়েছেন। 

গত সোমবার ৩ জুন ঘটনার দিন রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভূঞাপুর থানায় একটব মামলা দায়ের করেন নিখোঁজ শিশু নওশীন ইসলাম শর্মিলার বাবা সুমন মিয়া।

শিশুর ফুপা নাসির উদ্দিন বলেন, বস্তা থেকে উদ্ধার শিশুর দেহের পচে যাওয়া কিছু মাংসের অংশসহ খন্ড খন্ড হাড় উদ্ধার হয়। এতে বস্তায় শর্মিলার পড়নে কাপড়ও দেখা যায়। আমরা ধারণা করছি যে, এটিই শর্মিলার মরদেহ। তাই তার বাবা সুমন উদ্ধারের দিন রাতেই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, ফরেনসিক রিপোর্ট এখনো হাতে পাইনি। এটি পেলে শনাক্ত করা যাবে শর্মিলার মরদেহ কি না। তবে, এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করছি।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, নিখোঁজ শিশুটির পড়নে কাপড় দেখে পরিবার ধারণা করছে এটিই হয়তো তাদের শর্মিলা। উদ্ধারের দিনরাতে শিশু শর্মিলার বাবা সুমন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। দ্রুত জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

গত সোমবার ৩ জুন উপজেলা গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া এলাকা থেকে ধান ক্ষেতে বস্তাবন্দি মরদেহের মাথার খুলিসহ খন্ড খন্ড কিছু অংশ টানাটানি করছিল কুকুরের দল। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলের পুরো অংশ কর্টন করে রেখে বিভিন্ন জায়গায় পড়ে থাকা হাড় ও দেহের অন্যান্য অংশ সংগ্রহ করা হয়। এতে বস্তায় নিখোঁজ শর্মিলার পড়নে কাপড়ও দেখতে পায় পরিবারের লোকজন। 

এরআগে গত ২৬ মে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় নওশীন ইসলাম শর্মিলা। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই সুমন মিয়ার মেয়ে তার বাড়ির সামনে থেকে ৯ দিন আগে নিখোঁজ হওয়া ১০ বছরের ফুটফুটে শিশু নওশীন ইসলাম শর্মিলার বাড়ি। সে গোবিন্দাসী তানিয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি