০১:২১ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২০২ বোতল ফেন্সিডিলসহ তিন মাদককারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ২০২ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলো নওগাঁ জেলার পুরসা থানার বিপ্রভাত গ্রামের আব্দুল ওহাবের ছেলে কাউসার (২২), রমজান আলীর ছেলে মামুন (১৯) ও মানিক চাঁনের ছেলে আবুল হোসেন (২৮)।

জানা গেছে, রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহি বাসে এসআই রফিকুল ইসলাম, এসআই মজিবুর রহমান ও এএসআই মোঃ সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল তল্লাশী চালিয়ে ফেন্সিডিলসহ ওই তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। 

মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে সোমবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি