০৯:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে অধ্যক্ষ স্বামী ধ্রচবেশানন্দ মাহারাজ

বাংলাদেশের নারীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রচবেশানন্দ মাহারাজ বলেছেন, বর্তমান সরকার দেশের সকল মানুষের কল্যাণে জন্য কাজ করে চলেছেন। বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নারীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ায় দেশ এগিয়ে যাচ্ছে। নারীরা শিক্ষিত না হলে পাকিস্তান আমলের মতো বাংলাদেশকে পিছিয়ে থাকতে হতো।

শনিবার মির্জাপুর পৌর এলাকার সরিষাদাইড় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির কমিটি আয়োজিত তাকে দেয়া সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

রামকৃষ্ণ কে জি স্কুলের সভাপতি ডা. বিপ্লব সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, রামকৃষ্ণ কেজি স্কুলের অধ্যক্ষ শিবপদ ঘোষ, সাংবাদিক নিরঞ্জন পাল প্রমুখ।

এর আগে স্বামী ধ্রচবেশানন্দ মাহারাজ কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, নার্সিং স্কুল এন্ড কলেজ ও উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করেন।

এছাড়া স্থানীয় লোকনাথ সেবাশ্রম মন্দির, রণদা নাট মন্দির ভক্তদের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন। লার্ন এন্ড লীভ নামে একটি প্রতিবন্ধি স্কুল ও দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির মন্ডপ পরিদর্শন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি