০৮:২৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শেষ মূহুর্তে জমে উঠেছে সরস্বতী প্রতিমা মেলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

রাত পোহালেই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। আর এই পূজাকে ঘিরে টাঙ্গাইলে শেষ মূহুর্তে জমে উঠেছে সরস্বতী প্রতিমা মেলা। টাঙ্গাইল বড়কালিবাড়ী প্রাঙ্গনে এ মেলা বসেছে। বড়কালিবাড়ী প্রাঙ্গনে  সরজমিনে গিয়ে দেখা যায়, হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের পছন্দ অনুযায়ী সাধ্যের মধ্যে প্রতিমা কিনছেন। ছোট, মাঝারি এবং বড় প্রতিমা বিক্রি হচ্ছে। প্রতিমার দাম সর্বনিন্ম পাঁচশত টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রতিমা কারিগর অজিত পাল জানান, “অন্যান্য বছরের চাইতে এবছর প্রতিমা বিক্রি অনেক কম। করোনার কারণে এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা না হওয়ায় প্রতিমা বিক্রি কম হচ্ছে। তারপরেও আশা করছি শেষ মূহুর্তে বিক্রি ভালো হবে।

বড়কালিবাড়ী প্রাঙ্গনে প্রতিমা কিনতে আসা শিশির দাস জানান, “প্রতিবছরের মতই প্রতিমার দাম নির্ধারণ করা হয়েছে। আমি ইতিমধ্যেই অনেকগুলো প্রতিমা দেখেছি। সকলের সহযোগিতায় আশা করি শান্তিপূর্ণ ভাবে পূজা উদ্যাপন করতে পারবো।

বড়কালিবাড়ীর পুরোহিত শ্রী আশীষ কুমার ভাদুড়ী জানান, মঙ্গলবার সকাল থেকেই পূজা শুরু হবে। সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী। এই পূজার নিজেদের জ্ঞানকে সম্মৃদ্ধ করার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি