০৮:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যুবদলের সাধারণ সম্পাদক টুকুর জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৯ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার কোনাবাড়ী এলাকায় সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে থানায় দায়েরকৃত মামলায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

রোববার টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসনাত এই জামিন আবেদন নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, চলতি বছরের ৯ ফেব্রæয়ারি গোপালপুর থানায় দায়ের করা সরকারি কাজে বাঁধা প্রদানের মামলায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে প্রধান আসামি ও ৯৮ জনের নাম উল্লেখপূর্বক প্রায় সাড়ে তিনশ’ ব্যক্তিকে আসামি করে গোপালপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করায় রোববার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হয়। 

অপরদিকে, ওই মামলায় টুকুর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা ও আব্দুল বাকী আদালতে জামিন আবেদন করেন। জামিন শুনানি শেষে আদালতের বিচারক ফারজানা হাসনাত যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠনোর আদেশ দেন। এ সময় জামিন আবেদনের বিরোধীতা করেন আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ।

উল্লেখ্য, চলতি বছরের ১১ জুন উত্তরা বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ(ডিবি)। পরে রাজধানীর বিভিন্ন থানার নাশকতার মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি