১২:১২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সঞ্জিতা রাজবংশী নামে নবম শ্রেণি পড়–য়া এক ছাত্রী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। 

শুক্রবার রাতে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। সঞ্জিতা রাজবংশী বাওয়ার কুমারজানী পূর্বপাড়ার শুকুমার রাজবংশীর মেয়ে। 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সঞ্জিতা রাজবংশীর সঙ্গে তার বোনের দেবর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মন্টু রাজবংশীর ছেলে মালয়শিয়া প্রবাসী পবন রাজবংশীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। শুক্রবার রাতে মুঠোফোনে পবনের সঙ্গে সঞ্জিতার দীর্ঘ সময় কথা বার্তা হয়। পরে ওই রাতে নিজ কক্ষে সঞ্জিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। 

সকালে পরিবারের সদস্যরা ঘরের ধন্যার সঙ্গে ওড়ানা পেচিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মির্জাপুুর থানা পুলিশ গিয়ে সঞ্জিতার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাসিমের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, আত্মহত্যার পেছনে প্রেম গঠিত কারণ রয়েছে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি