০৮:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঝুঁকিপূর্ন সাঁকো দিয়েই পারাপার হচ্ছে শিক্ষার্থীসহ ছয় গ্রামের মানুষ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড় খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ন কাঠের সাঁকো দিয়ে শিক্ষার্থীসহ ছয় গ্রামের শতশত মানুষ প্রতিদিন পারাপার হচ্ছেন। এতে যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
 
জানা গেছে, পাকুল্যা পশ্চিমপাড়া ওই খালটির ওপর কাঠের সাঁকোটি গত এক বছর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্মিত হয়। কিন্ত ইতিমধ্যেই তা চলাচলে ঝুঁকিপুর্ন হয়ে পড়েছে। ঝুঁকিপুর্ন এই সেতুটি দিয়ে জামুর্কী ইউনিয়নের চরপাকুল্যা ও পাকুল্যা বাদ্যকরপাড়ার লোকজন ছাড়াও পার্শবর্তী দেলদুয়ার উপজেলার মৈষ্টা, আরমৈষ্টা, কামান্না, কামান্না চরপাড়া, বড়মৈষ্টা গ্রামের কোমলমতি শিক্ষার্থীসহ শতশত মানুষ প্রতিদিন যাতাযাত করে থাকে। সাঁকোটির এই দুর্বস্থার কারণে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান। 
 
পাকুল্যা বাজারের ব্যবসায়ী তপন শেট, কবি ও লেখক গোপাল কর্মকার বলেন, ঝুঁকিপুর্ন এই সাঁকো দিয়ে কোমলমতি শিক্ষার্থীসহ শতশত মানুষ খুব ঝুঁকি নিয়ে পারাপার হয়ে থাকে। ঝুঁকিপুর্ন এই সাঁকোটিতে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা জানিয়েছেন। 

সাঁকুটি যে পারাপারে ঝুঁকিপুর্ন হয়ে পড়েছে তা স্বীকার করে জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল বলেন, উপজেলা পরিষদের সভায় ওইস্থানে একটি পাকা সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি