১০:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে ভ্রাম্যমান আদালতের অর্থ দন্ড

আব্দুল লতিফ, ঘাটাইল | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৭ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে খাবার হোটেলসহ চারটি দোকানের মালিককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা. নুর নাহার বেগম এ অভিযান পরিচালনা করেন। 

এসময় তিনি দুটি মুদির দোকান ও দুটি হোটেলের মালিককে ছয় হাজার টাকা জরিমানা করেন। 

রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং করতে গিয়ে দোকানে মূল্য তালিকা না থাকায় বাজারের জালাল উদ্দিন ও হাশেম খানের দোকানে এক হাজার টাকা করে এবং বাজার রোডের দই মিষ্টির দোকানের মালিক জীবন ঘোষকে ২ হাজার টাকা ও তিন তারা হোটেলের মালিক লিয়াকতকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা. নুর নাহার বেগম বলেন, দোকানে মূল্য তালিকা না থাকা ও হোটেল গুলো পরিস্কার পরিচ্ছন্ন না থাকায় তাদের এ জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি