১১:২৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে নির্বাচনী সহিংসতায় ২ নারীসহ আহত ৯

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ এপ্রিল ২০১৭ | | ২০৬৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে নির্বাচন পরবর্তী সংঘর্ষে দুই নারীসহ উভয়পক্ষের নয়জন আহত হয়েছেন।

সোমবার বিকেলে দাড়িয়াপুর ইউনিয়নের প্রতিমা বংকী গ্রামে এ সংঘষের ঘটনা ঘটে।

আহতদের সাতজনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত দুইজনকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দাড়িয়াপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য নজরুল ইসলামের সমর্থকরা সোমবার বিকেলে বিজয় মিছিল বের করে। মিছিলটি পরাজিত প্রার্থী আবু তালেব (ঠান্ডু) তালুকদারের বাড়ির পাশ যাওয়ার সময় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয়পক্ষের আবদুল খালেক তালুকদার (৬০), বাবু তালুকদার (২২), শাহনাজ বেগম (২৪), হাসান তালুকদার (১৮), বিল্লাল হোসেন (২৩) শাহ-আলম তালুকদার (২০), জোসনা আক্তার (৩৫), জুয়েল (২৫) এবং জাহিদুল (২৩) আহত হন। এদের মধ্যে গুরুতর আহত জোসনা ও বাবু তালুকদারকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো. আবু তালেব (ঠান্ডু) তালুকদার বলেন, নজরুল মেম্বার ও তার কর্মী সমর্থকরা বিজয় মিছিল নিয়ে আমার বাড়িতে এসে আমার ভাই ভাতিজিসহ ছয়জনকে পিটিয়ে আহত করেছে।

অন্যদিকে বিজয়ী প্রার্থী মো. নজরুল ইসলাম উল্টো অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ মিছিলে পরাজিত প্রার্থীর লোকজন আমার লোকজনদের উপর হামলা করে তাদের পিটিয়ে আহত করেছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি