১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

থমথমে অবস্থা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

বহিরাগতদের হামলায় মাভাবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ | | ২৭২০
, টাঙ্গাইল :

বহিরাগতদের হামলায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২য় গেট সংলগ্ন এলাকার পরেশ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। আহত রাগিব হাসান রানা গনিত বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী।

প্রতিবাদে বিশ্ববিদ্যালয় এলাকার বাজার সংলগ্ন সকল দোকানপাট বন্ধ করেছে দিয়েছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রানা বিশ্ববিদ্যালয় থেকে পরেশ রেস্টুরেন্টের সামনে গেলে আগে থেকেই ওত পেতে থাকা দুস্কৃতিকারীরা অতর্কিত হামলা চালায়। হামলায় মাথায় ও বুকে গুরুতর যখম হয়। পরে সহপাঠিরা খবর পেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। দুস্কৃতিকারীরা পৌর শহরের বাঘবাড়ী এলাকার কচির ছেলে অর্দি, তুলার ছেলে সজল ও জয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, আইন শৃংখলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। দুস্কৃতিকারী যেই হোক না কেন আইনের আওতায় আনা হবে।

অবস্থার অবনতি হওয়ায় আহত রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দিয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

এদিকে হামলাকারীদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। ঘটনার পরই গাঁ ঢাকা দিয়েছে হামলাকারী ও তার পরিবারের সদস্যরা। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি