০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফাস্টফুডে অনৈতিক কর্মকান্ড

টাঙ্গাইলে ৬ ব্যবসায়ীর বিনাশ্রম কারাদন্ড, জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১২ এপ্রিল ২০১৭ | | ৩২৬২
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরএলাকায় অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা ও নুর ই আলম সিদ্দিক এর নেতৃত্বে এ অভিয়ান পরিচালিত হয়।

ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ময়মনসিংহ রোডস্থ সাফী ক্যাফে এন্ড ফাস্টফুড ও বিশ্বাস বেতকা সুপারী বাগান এলাকার রিলেশন ফাস্টফুড এ অভিযান চালানো হয়। এ সময় সাফী ক্যাফে এন্ড ফাস্টফুড এ অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে ৪ কিশোর-কিশোরীকে আটক করা হয়।

এছাড়াও এ ফাস্টফুডের কর্মচারী কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের হুমায়ুন তালুকদার এর ছেলে লিটন (৩০), একই উপজেলা ও গ্রামের ফজলুর মিয়ার ছেলে সানি (২৩) একই দোকান ও উপজেলার পাইকড়া গ্রামের রায়হানের ছেলে উজ্জল (২৪), আব্দুল বাছেতের ছেলে ছোটন (২৫) কে আটক করা হয়।

এদিকে রিলেশন ফাস্টফুড এর স্বত্তাধিকারী শহরের পলাশতলী এলাকার গৌড় চন্দ্র নাগের ছেলে সুমন নাগ (৩২) ও একই এলাকার মরহুম এম. এ. রৌফ সন্দেশ এর ছেলে রোজ (৩৪) কে শিশু শ্রমিক নিয়োগ দেয়া ও পন্যের দাম অধিক নেয়ার অপরাধে এবং আটককৃত কর্মচারীদের দন্ড বিধির ২৯১ ধারা ও ২০০৬ এর দন্ডবিধির ২৮৪ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং নগদ ৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়।

এছাড়া আটককৃত ৪ কিশোর-কিশোরীকে অভিভাবকের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি