১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদক বিরোধী অভিযান

নাগরপুরে গাঁজা-ইয়াবা জব্দ, ১ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ | | ২৪৬১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৩৫ পিছ ইয়াবাসহ শাওন হোসেন বাবুকে (২৮) উপজেলার ধুবড়িয়া থেকে আটক করা হয়। সে ধুবড়িয়া গ্রামের আফিল উদ্দিনের ছেলে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ ইলাহী শাওনকে অবৈধ ইয়াবা বিক্রির দায়ে ১৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

অন্যদিকে একই অভিযানের অংশ হিসেবে উপজেলার আলোকদিয়া গ্রামে অভিযান চালিয়ে হারুন শেখের বাড়ী থেকে ৫২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় গাজা বিক্রেতা হারুন পালিয়ে গেলে তার বিরুদ্ধে নাগরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি