০৩:৫০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৯ এপ্রিল ২০১৭ | | ১৭৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাবুল (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সে নাগরপুর গ্রামের মো. বাহাজ উদ্দিনের ছেলে।

স্বজনরা জানান, রোববার দুপুরে বাবুল তার খালাতো ভাইকে সঙ্গে নিয়ে নাগরপুর থেকে তিরছার উদ্দ্যেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়। টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের কাঠুরী নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি মোটরসাইকেলটিকে আঘাত করে। এতে মোটরসাইকেল চালক রাস্তার উপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়।

মোটরসাইকেলে থাকা অপর আরোহী এবং সিএনজি চালক গুরুতর আহত হয়।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সিএনজি চালক বাদশার অবস্থা অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রæত ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।

নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি