০৯:২০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৫ এপ্রিল ২০১৭ | | ১৪১৫
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ১২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলের সামনে তার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় তার রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালনসহ বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলের প্রভোস্ট ড. পিনাকী দে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়াম্যান ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ ইকবাল মাহমুদ, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিবহন বিভাগের পরিচালক মোঃ আজিজুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, বায়োকেমিস্ট্র এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের চেয়াম্যান ড. মোঃ আছাদুজ্জামান শিকদার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম.আয়াতুল্লাহ হোসনে আসিফ, ছাত্রনেতা সজিব তালুকদার, ইয়াছিন আরাফাত, কাজী মোঃ রফিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধ আব্দুল মান্নান হলের আবাসিক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ১৯২৯ সালের ৭ অক্টোবর টাঙ্গাইল জেলার কাতুলি গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৯ এর গণ অভ্যুত্থান এবং ১৯৭১ এর মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। ১৯৫৬ সালে টাঙ্গাইল মহকুমা আওয়ামী লীগের সভাপতি, ১৯৬৯ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচিত হন।

১৯৭২ সালে স্বরাষ্টমন্ত্রী এবং বাংলাদেশের ২য় মন্ত্রী সভার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০০৫ সালের ৪ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি