১১:৩৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রেমিকার আত্মহত্যা, প্রেমিক আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭ | | ৩২৭৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমিকের সামনে চলন্ত ট্রেনের নিচে লাফদিয়ে আত্মহত্যা করেছে হনুফা নামের এক প্রেমিকা। এ ঘটনার পর প্রেমিক মাসুদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন তাকে ধরে পুলিশে সোর্পদ করেছে।

শুক্রবার সকাল দশটার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পুর্বপাড়া এলাকায় এঘটনা ঘটে।

আটক প্রেমিক মাসুদ (২৬) এ উপজেলার গোড়াই নাজিরপাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। নিহত প্রেমিকা হনুফা (২০) এর বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে প্রেমিকার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, হনুফা গোড়াই এলাকায় বসবাস করতো। মোবাইল ফোনে প্রথমে তাদের যোগাযোগের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে চলা প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্কে রুপনেয়। এরই এক পর্যায়ে বিয়ের চাপ দেয় হনুফা।

আর এ নিয়ে প্রেমিক প্রেমিকার বাগবিতন্ডার এক পর্যায়ে সকালে চলন্ত ট্রেনের সামনে ঝাপদিয়ে আত্মহত্যা করে প্রেমিকা। এঘটনার পর প্রেমিক মাসুদ পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিঙ্গাসাবাদের পর আরও বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি