১১:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১ বছরের জেল

পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক শ্রীঘরে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ এপ্রিল ২০১৭ | | ২৫৮৮
, টাঙ্গাইল :

এইচ এস সি পরীক্ষার প্রথম দিনে টাঙ্গাইলের নাগরপুরে পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে সুজন নামের এক যুবককে শ্রীঘরে পাঠিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার দুপুরে নাগরপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

নাগরপুর সরকারী কলেজের এইচ এস সি পরীক্ষার্থী উপজেলার দুয়াজানী গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে মো. ফরিদ হোসেনের বদলি পরীক্ষা দিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ ইলাহীর হাতে ধরা পড়ে ভূয়া পরীক্ষার্থী সুজন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানার আদেশ দেন আদালতের বিচারক। অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ডাদেশ দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কান্তি চক্রবর্তী এ দন্ডাদেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ ইলাহী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নাগরপুর সরকারী কলেজের এইচ এস সি পরীক্ষার্থী ও উপজেলার দুয়াজানী গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে মো. ফরিদ হোসেনের পরীক্ষা একই উপজেলার কলিয়া গ্রামের বাছেদ মিয়ার ছেলে ফরিদ হোসেন ওরফে সুজন নামের এক যুবক বদলি পরীক্ষা দিতে যায়।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে পরীক্ষারত অবস্থায় ফরিদ হোসেন ওরফে সুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডাদেশ দেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি