০৪:৪৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খালেদা জিয়ার রোগমুক্তি ও আব্দুস সালাম পিন্টুর মুক্তির জন্য দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির জন্য দোয়া মাহফিল করা হয়েছে। উপজেলার আলমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার বিকালে বাগুয়াটা গ্রামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ও গোপালপুর উপজেলা বিএনপির সম্মানীত সদস্য মারুফ তালুকদার। 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর পশ্চিম ঢাকার সাবেক যুগ্ম সম্পাদক ও গোপালপুর শহর বিএনপির সম্মানীত সদস্য মাসুদ তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বাবলু, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রোজ তালুকদার ভিপি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. এহসানুল হক চৌধুরী (ওপেল), হেমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, জেলা ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সম্মানীত সদস্য তারিকুল ইসলাম তারেক, পৌর সভার সাবেক কাউন্সিলর উজ্জল মিয়াসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিলে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির জন্য দোয়া করা হয়। মাহফিল শেষে নেতাকর্মীরা আব্দুস সালাম পিন্টু ও মারুফ তালুকদারের পিতার কবর জিয়ারত করেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে বিএনপির প্রচার সম্পাদক এবং যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশ মোতাবেক নেতাকর্মীদের আইনবিরোধী কাজে অংশগ্রহণ না করার জন্য কঠোর নির্দেশ দেন। দলীয় নির্দেশনা অমান্য করে কেউ যদি অপরাধমূলক কাজে জড়ায় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পরে তিনি সহকারি কমিশনার ভূমি ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি