১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে চার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ আগস্ট ২০২৪ | |
, টাঙ্গাইল :

শেখ হাসিনা সরকার পতনের পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল, ভাংচুর ও সমাবেশ করছে শিক্ষার্থীরা। এ পর্যন্ত চারটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি উঠেছে বলে জানা গেছে। 

রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামাড়া-গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মোজাম্মেল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহার ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ দাবি করে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। খবর পেয়ে সেনাবাহিনীর টীম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে বলে জানা গেছে। তবে প্রধান শিক্ষক মোজাম্মেল হক, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক দাবি করে বলেন তার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ কেউ দেখাতে পারবে না বলে জানান। 

একই দিন উপজেলার বাঁশতৈল এম মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেনের পদত্যাগের দাবিতে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করে। প্রধান শিক্ষক বিক্ষোভকারীদের বহিরাগত দাবি করেছেন। তিনি বলেন স্থানীয় হাবিবুর রহমান নামে এক ব্যক্তির ইন্দনে এই বিক্ষোভ হয়েছে।

এদিকে উপজেলার দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম ও রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানের পদত্যাগ দাবি করে তাদের বিরুদ্ধেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগে রাজী না হওয়ায় ক্ষুব্দ শিক্ষার্থীরা বিদ্যালয়ের অফিস কক্ষের জানালার গ্লাস ও শ্রেণি কক্ষের একাধিক ফ্যান ভাংচুর করে। খবর পেয়ে মির্জাপুর সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। খোরশেদ আলম গত ১২ আগষ্ট এবং কামরুল ইসলাম ১৪ আগষ্ট থেকে বিদ্যালয়ে যাচ্ছেননা বলে জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভের কথা শুনেছি। এক প্রধান শিক্ষকের পদত্যাগের আবেদনও পেয়েছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি